ঢাকা | বঙ্গাব্দ

বানারীপাড়ায় ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার, তদন্ত অব্যাহত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: 
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামে এক নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বায়েজিদ বেপারী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে।

মামলার অভিযোগে জানা যায়, গত ২৫ এপ্রিল শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর বাবার ঘরে প্রবেশ করে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে সৈয়দকাঠী ইউনিয়নের দিদিহার গ্রামের বটতলা এলাকা থেকে বায়েজিদ বেপারীকে গ্রেফতার করা হয়। পরদিন রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। কিছু মানুষের দাবি, ঘটনাটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঘটেছিল এবং পরবর্তীতে তা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স