ঢাকা | বঙ্গাব্দ

কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2025 ইং
কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ছবির ক্যাপশন: কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ad728
 
সজীব উদ্দিন,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাঁটা পরে এক নারীর মৃত্যু হয়েছে। 
রোববার সকালে উপজেলার মীরবাগ রেলস্টেশনের পশ্চিমে বুড়াইল রেল সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

কাউনিয়া ও রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭ টা ৪৫ মিনিটে দিনাজপুরগামী কমিউটার ট্রেন-৬৪ এর কাঁটা পরে ওই নারী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের কিছু অংশ উদ্ধার করে।

রংপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘ছিন্নভিন্ন দেহের কাঁটা হাত-পাসহ কিছু অংশ সংগ্রহ করেছি। তবে দেহের কিছু অংশ রেললাইন গড়িয়ে ডোবার মধ্যে পরে তলিয়ে গেছে। তা উদ্ধারের চেষ্টা চলছে। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted