ঢাকা | বঙ্গাব্দ

হাসনাতের ওপর হামলার ঘটনায় গাজীপুরে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2025 ইং
ছবি সংগ্রহীত ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত
ad728
মো আব্দুল্লাহ আনন্দ, স্টাফ রিপোর্টের :

গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে আজ( ৫মে) জেলার বাসন থানায় ওই হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এদিকে গতকাল গাজীপুরে হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় রোববার (৪ মে) রাতে অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় ৪ জনকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

আটকদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু।

জিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted