ঢাকা | বঙ্গাব্দ

মাটি ব্যবসায়ীদের কবলে পড়ে সড়কের বেহালদশা জন ভোগান্তি চরমে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2025 ইং
পাকা রাস্তার বেহাল দশা ছবির ক্যাপশন: পাকা রাস্তার বেহাল দশা
ad728
মিরাজ আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহে শুকনা মৌসুমে অবৈধ ট্রাক্টেরে দিনের বেলায় এবং রাতের আধারে মাটি পরিবহন করায় রাস্তা গুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। কোন ভাবেই যেন এই জন ভোগান্তির শেষ নেই।  

জনপ্রতিনিধিও অসহায় মাটি ব্যবসায়ী সিন্ডিকেটর কাছে ।রামচন্দ্রপুর গ্রামের মেম্বার শহিদুল ইসলাম দ্যা রিভোল্ট নিউজকে জানায় আমরা দেখছি কিন্তু কিছু বলতে পারছি না।এখনো বৃষ্টি হয়নি তাই রাস্তার এই অবস্থা। আমরা এর থেকে সুষ্ঠু সমাধান চাই
আজ সোমরার বেলা ৩:৩০টার পর থেকে ঝিরি বৃষ্টির ফলে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের, হলিধানি বাজার হতে বাজার গোপালপুর সড়কের হঠাৎপাড়া থেকে সোনারদাইড় ২:৫কিলোমিটার ব্যস্ততম রাস্তার পুরাটাই কাদামাটিতে ভরে গেছে। দেখে বোঝার উপায় নেই এটি একটি পাকারাস্তা। 

স্থানীয় বাসিন্দা মোটরসাইকেল চালক রুবেল হোসেন দ্যা রিভোল্ট নিউজকে বলেন রাস্তাদিয়ে মাটি নিয়ে যাওয়ার ফলে, রাস্তায় যে পরিস্থিতি তাতে করে মোটরসাইকেল নিয়ে যাওয়া অনেক বিপদজনক যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে,আমরা চাই এই সমস্যার সমাধান হোক।

সোনারদাইড় গ্রামের সমাজকর্মী সরোয়ার আলম দ্যা রিভোল্ট নিউজকে জানান এগুলো প্রশাসনের সঠিক নজরদারির অভাব। আমরা এই ধরনের সমস্যা থেকে মুক্তি চায় এবং এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted