ঢাকা | বঙ্গাব্দ

সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু, হাসপাতালে সহযোগী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কুদ্দুস (৭০) নামে তাঁর এক সহযোগী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা মিয়ার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে ঢালাইয়ের সেন্টারিং খুলতে প্রথমে মনির শেখ প্রবেশ করেন। পরে তাঁর সহযোগী কুদ্দুসও ট্যাংকের ভেতরে নামেন।

কিছুক্ষণ পর তাঁদের চিৎকার শুনে আশপাশের শ্রমিকেরা এগিয়ে আসেন। পরে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনির শেখকে মৃত ঘোষণা করেন। অপর শ্রমিক কুদ্দুসকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মনির শেখ নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফলনী গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেনের ঘাটতির কারণে শ্বাসরুদ্ধ হয়ে মনির শেখের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে একজনের মৃত্যু এবং অপরজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স