ঢাকা | বঙ্গাব্দ

বানারীপাড়ায় ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
অলিউল্লাহ, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আল-আমীনের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অনৈতিক ও অশোভন আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভও হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে নিজ বাসায় ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। এ সময় কয়েকজন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও দেখানো এবং শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এছাড়াও অভিযোগ রয়েছে, গভীর রাতে কয়েকজন ছাত্রীর বাড়ির আশপাশে গিয়ে জানালা দিয়ে উঁকি দেওয়া এবং বিভিন্ন ধরনের অশালীন আচরণে জড়িত থাকার অভিযোগও রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগগুলো প্রকাশ্যে আসার পর থেকে ধর্মীয় শিক্ষক আল-আমীন পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা হলে তিনি জানান, ঘটনাটি জানার পরপরই অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে অভিযোগের বিষয়টি সত্য প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখনো তদন্তসাপেক্ষ। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স