ঢাকা | বঙ্গাব্দ

খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন।

অলিউল্লাহ, বানারীপাড়া প্রতিনিধি।। 

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে দাসেরহাট থেকে আনোয়ারা মেম্বারের বাড়ি হয়ে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স অতিক্রম করে পঞ্চগ্রাম বাজার পর্যন্ত বিস্তৃত খালটির পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে নাব্যতা হারানোর ফলে স্থানীয় এলাকায় জলাবদ্ধতা, পানি নিষ্কাশন সমস্যা ও কৃষিকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এসব সমস্যার সমাধান হবে এবং এলাকার কৃষি উৎপাদন, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সান্টু বলেন, সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে জনগণের দুর্ভোগ লাঘবে এ ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

 তিনি দ্রুত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে প্রকল্পটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 বক্তারা আশা প্রকাশ করেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসনসহ সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স