ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
পানছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ছবির ক্যাপশন: পানছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
ad728

আর জামান নির্ঝর, খাগড়াছড়ি প্রতিনিধি::

পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।"দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই" এই প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা শেষ হবে শনিবার।


১৯ জুন ২০২৫,বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলা  কৃষি সম্প্রসারনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নারসিন জাতীয় ফল মেলা-২০২৫ এর ফিতা কেটে উদ্বোধন করেন।

 
প্রধান অতিথি ফল মেলা উদ্বোধন শেষে স্থানীয় উৎপাদিত বিভিন্ন প্রজাতির ফল দেখেন এবং ফল উৎপাদনে প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করে বলেন, দেশের প্রতিটি মানুষকে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। চালের উৎপাদনে আমরা যেমন বিপ্লব করেছি, তেমনি ফল উৎপাদনেও বিপ্লব ঘটাতে চাই। দেশি ফল যাতে বিলুপ্ত না হয়, সে ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনগণকে ফল খাওয়ায় অভ্যস্ত করতে হবে।

ফল মেলায় এ সময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ইব্রাহিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন , উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া , প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি , উদ্যান তত্ববিদ মোজাম্মেল হক, মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুনাঙ্কর চাকমা, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার সুব্রত চৌধুরী , উপ সহকারী কৃষি কর্মকর্তাগন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ফলদ চাষীগন উপস্থিত ছিলেন।

জাতীয় ফল মেলা-২০২৫ এ আগত দর্শনার্থীরা উপজেলা কৃষি বিভাগ হতে বিভিন্ন ধরনের দেশি ফল ও ফল চাষ প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত ফল ক্রয়ের সুযোগ পাবেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted