ঢাকা | বঙ্গাব্দ

পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্তে ৩৩ নাগরিককে পুস ইন করেছে বিএসএফ

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2025 ইং
পানছড়ি  ও মাটিরাঙ্গা সীমান্তে ৩৩ নাগরিককে পুস ইন করেছে বিএসএফ ছবির ক্যাপশন: পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্তে ৩৩ নাগরিককে পুস ইন করেছে বিএসএফ
ad728

আর জামান নির্ঝর,খাগড়াছড়ি প্রতিনিধি:: 

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা খাগড়াছ‌ড়ির পানছড়ি ও মা‌টিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ফের ভারতীয় ৩৪ নাগ‌রিক‌কে পুস ইন ক‌রেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।

২৬ মে সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে ১৯ জন নারী পরুষ ও শিশু ও সকাল ১২ টায় পানছড়ির সীমান্ত ডাইন চন্দ্র পাড়া/ সীমানা পাড়া দিয়ে ৭ জন নারী পুরুষ ও শিশু  দুপুর দেড়টায় গিলাতলী সীমান্ত  দিয়ে আরোও ৭ নারী পুরুষ  শিশু   পুশ ইন করা হয়।  তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে আটক করে পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে।

 মাটিরাঙ্গা  উপজেলায় পুশ ইন হওয়া ১৯ জন বিজিবি-র কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। পানছড়ি উপজেলার  ৭ জনকে থানা পুলিশের  কাছে এবং ৭ জন ফিলাতলী বিজিবি  ক্যাম্পে আছে।  


 
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম ও পানছড়ি  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো.  জসিম উদ্দিন  পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের জোর পূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবি ও পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এর আগে চলতি মাসে দফায় দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৯০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted