ঢাকা | বঙ্গাব্দ

শীঘ্রই শুরু হচ্ছে আর-কে রোডের প্রশস্ত করণের কাজ

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2025 ইং
শীঘ্রই শুরু হচ্ছে আর-কে রোডের প্রশস্ত করণের কাজ ছবির ক্যাপশন: শীঘ্রই শুরু হচ্ছে আর-কে রোডের প্রশস্ত করণের কাজ
ad728

সজিব উদ্দিন,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি::

কাউনিয়ায় দুই সপ্তাহ আগে একই পরিবারের ৩জন সহ দু'দিনে বাসের ধাক্কায় ৫ জনের মৃত্যুর ঘটনায় মীরবাগ সচেতন নাগরিক ফোরাম ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রংপুর সড়ক বিভাগ রাস্তা প্রশস্ত করণ কাজের উদ্যোগ গ্রহন করেছে। সেই কাজের জন্য সড়ক বিভাগের ইঞ্জিনিয়ার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক শনিবার দুপুরে আরকে পরিদর্শন করেছেন। 

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী জানান আরকে রোডের কাউনিয়া তিস্তা সেতু থেকে রংপুর সাতমাথা পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘ এলাকায় রাস্তা প্রশস্ত করা হবে। এখন আছে ১২ কিলোমিটার প্রশস্ত আমরা সেখানে ৩৪ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হবে। যেখানে বাক রয়েছে সেখানে আমরা আগে কাজ শুরু করবো। 

পর্যায়ক্রমে ঈদের পরে ২০ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন শেষ করা হবে। ইতিমধ্যে ২০ কিলোমিটার রাস্তার মধ্যে ৮ কিলোমিটার রাস্তা প্রশস্ত করণের কাজ শেষ করা হয়েছে। বাকী ১২ কিলোমিটার রাস্তার কাজের টেন্ডার আহ্বান করা হয়েছে। স্প্রিড ব্রেকারের প্রয়োজনীয়তা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার বলেন আমরা গুরুত্বপূর্ণ স্থানে অর্থাৎ বাস স্টান্ড, স্কুল কলেজ মাদ্রাসা হাট বাজার সহ জনগুরুত্বপূর্ণ স্থানে ইতিমধ্যেই স্প্রিড ব্রেকার নির্মাণ করে দিয়েছি। প্রয়োজনীয়তা দেখা দিলে সেখানেও স্প্রিড ব্রেকার নির্মাণ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বলেন আমরা মীরবাগ থেকে তিস্তা সেতু পর্যন্ত রাস্তা ভিজিট করেছি। সমস্যা গুলো চিহ্নিত করা হয়েছে। কোথায় কোথায় স্প্রিড ব্রেকার নির্মাণ করতে হবে সে স্থান গুলো চিহ্নিত করা হয়েছে। আশা করছি ঈদের পর সমস্ত কাজ শেষ করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted