ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক আটক, পলাতক আরও একজন

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2025 ইং
ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক আটক, পলাতক আরও একজন ছবির ক্যাপশন: ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক আটক, পলাতক আরও একজন
ad728

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি::

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তার এক সহযোগী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

সোমবার (১৯ মে ২০২৫) রাত ১১টা ১০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নৈকাঠি টু কাউখালী সড়কের সাইফুল ইসলাম রাজা সিকদারের বাড়ির সামনে পাঁকা রাস্তার ওপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য কিছু ব্যক্তি অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ রাত ১১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

এ সময় জয়কুল এলাকার হোসাইন মাহমুদ ওরফে হাসিব (২১) নামে এক যুবককে আটক করা হয়। তার পরিহিত জলপাই রঙের হাফ প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০টি গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে তার সহযোগী মোঃ উজ্জল খান (২৭) পালিয়ে যায়।

ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted