এন, এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি::
এবারের পর্বে থাকছে নতুন আঙ্গিকে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রচলিত ঐতিহ্য, এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ। এ ঘটনা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আলোচনা চলছে।
১৪ মে বুধবার সকালে হানিফ সংকেত সহ ঝিনাইদহ জেলা প্রশাসন দওনগর কুশডাঙ্গার বটতলায় উপস্হিত হয়েছিলেন এবং জায়গাটা পরিদর্শন করেছেন। আজ শুক্রবার ১৬ মে ট্রাকে করে ইত্যাদি অনুষ্ঠানের শুটিংয়ের জন্য যাবতীয় উপকরণ কুশডাঙ্গা বটতলায় আনা হয় এবং বিভিন্ন পর্বের জন্য সাজানো হচ্ছে। আগামী ১৭ মে শনিবার এবং ১৮ মে রবিবার কিছুকিছু পর্বের শুটিং চলবে। তবে দর্শক / মূল পর্বের অনুষ্ঠানে কবে হবে এটা নির্দিষ্ট করে জানা যায়নি। সম্ভবত বিভিন্ন পর্বের শুটিংয়ের শেষে দর্শক বা চূড়ান্ত পর্বের অনুষ্ঠানের তারিখ ইত্যাদির পক্ষ থেকে জানানো হবে।
জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি এবার ঝিনাইদহের দত্তনগর কৃষি খামার এলাকায় অনুষ্ঠিত হবে, এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়া এবং আঞ্চলিক গ্রুপে ভাইরাল হয়েছে, পোস্টগুলোতে তারিখ উল্লেখ করা হচ্ছে, অথচ এখনো ইত্যাদি কর্তৃপক্ষ, কিংবা জেলা প্রশাসনের তরফ থেকে অফিশ্যলি জানানো হয়নি। হানিফ সংকেত এই ধরণের পোস্টগুলো দেখে বিব্রত। তিনি বলেন আপনাদের কাছে অনুরোধ দয়াকরে বিভ্রান্তি ছড়াবেন না এবং আনুষ্ঠানিকভাবে কোনো আপডেট না দেওয়া পর্যন্ত নতুন কোন পোস্ট করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।
হানিফ সংকেত আরো জানিয়েছেন পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে কবে দর্শক বা চূড়ান্ত পর্বের অনুষ্ঠান হবে। তবে ইত্যাদির শুটিংয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং এটা হয়তো কিছুদিন চলতে থাকবে। অচিরেই চূড়ান্ত বা দর্শক পর্বের তারিখ ঘোষণা করা হবে। সম্ভবত এবার ঈদের অনুষ্ঠানে এই ইত্যাদির অনুষ্ঠান সম্প্রচার করা হবে।