ঢাকা | বঙ্গাব্দ

গামারীতলায় বিএনপির কর্মী সমাবেশে জনস্রোত, প্রিন্সের হুঁশিয়ারি ‘জনতার রায়ে পাল্টে যাবে সময়’

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2025 ইং
মোঃ: ইফতে খায়রুল আলম সজিব,ময়মনসিংহ প্রতিনিধি: ছবির ক্যাপশন: মোঃ: ইফতে খায়রুল আলম সজিব,ময়মনসিংহ প্রতিনিধি:
ad728
 মো: ইফতে খায়রুল আলম সজিব,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউরা উপজেলার ২নং গামারীতলা ইউনিয়নে অনুষ্ঠিত হলো ২০২৫ সালের বিশাল বিএনপি কর্মী সমাবেশ। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি তার বক্তব্যে সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, “এই সরকার জনবিচ্ছিন্ন, জনগণের রায়ে শিগগিরই সময় বদলে যাবে।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আমরা রাজপথে আছি, থাকবো। তারাকান্দা থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের জাগিয়ে তুলতে হবে।”
সমাবেশের সভাপতিত্ব করেন ধোবাউরা উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আনিছুর রহমান মানিক।
এছাড়াও, কর্মী সমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা আন্দোলনের পরবর্তী ধাপ নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন এবং দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গামারীতলা ইউনিয়নজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা জানান, এই সমাবেশ ছিলো সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে একটি শক্ত বার্তা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted