টেকনাফে নিখোঁজ হওয়া সিলেটের ছয় তরুণকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। সোমবার (২২ এপ্রিল) বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সিলেট থেকে টেকনাফ ভ্রমণে আসেন ওই তরুণরা। টেকনাফে পৌঁছানোর পর থেকেই পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি জানার পর দ্রুত তদন্তে নামে টেকনাফ মডেল থানা পুলিশ।
এ ঘটনায় বিস্তারিত জানাতে পরে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।