মিরাজ আহাম্মেদ,স্টাফ রিপোর্টার:
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ধর্মীয় মতভেদ কে দুরে রেখে এক জামাতে ঈদের সালাত আদায় করেছে,ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের সোনারদাইড় গ্রামের সকল ধর্মপ্রান মুসলল্লিরা।
আগের বছর গুলোতে ২টি জামাতে ঈদের নামাজ আদায় করলে-ও এবছরের শুরুতে পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে গ্রামের সকলের মতামতের ভিত্তিতে যুবকদের উদ্দোগ্যে এক জামাতে ঈদের সালাত আদায় করতে সম্মত হয় সকল মুসল্লীরা।
আজ সোমবার সোনারদাইড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সোনারদাইড় বায়তুল আকসা জামে মসজিদের ইমাম মোঃহাসান আলীর ইমামতিতে সকাল ৭:৪৫ মিনিটে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।যাতে করে গ্রামের সকলেই অনেক খুশি।
জনপ্রতিনিধি ইউপি সদস্য মোঃআশরাফুল ইসলাম বলেন,
দীর্ঘদিন পর গ্রামের সবাইমিলে একসাথে ঈদের নামাজ আদায় করতে পেরে সকলেই অনেক আনন্দিত।তিনি আরো বলেন এইভাবেই আমরা ব্যক্তিগত অভিমত দুরে রেখে মিলেমিশে সকলের বিপদ-আপদে একে অপরের পাশে থাকতে চায়।
সমাজ সেবক রোমেল আহাম্মেদ জানান, সবাই এক হয়ে ঈদের নামাজ আদায় করতে পেরে গ্রামের সকলেই অনেক খুশি এর ফলে সকলের মাঝে ভাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হবে বলে বিশ্বাস করি।