ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে ১৩ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা 

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোঃহোসাইন আলী, ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ২৫ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছে। 

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে গাঙ্গিনারপাড় এলাকার ১৩ তলা বর্ণালী টাওয়ার থেকে পড়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় এখনও জানাতে পারেনি তারা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বহুতল ভবনটির ছাদে উঠে ওই তরুণী লাফিয়ে আত্মাহত্যা করে। পরে মরদেহ দেখতে তারা ভিড় জমান। তবে তরুণীকে কেউ চিনতে পারেনি।  

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, তরুণী আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নিহত তরুণী কি কারণে এ ভবনটির ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তা তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted