ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে সাবেক পিপি আব্দুল মন্নান রাসুলকে কারাগারে পাঠানোর আদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2025 ইং
আব্দুল মন্নান রাসুল ছবির ক্যাপশন: আব্দুল মন্নান রাসুল
ad728
হাসিবুর রহমান , ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে তিন মামলায় সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মন্নান রাসুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এদিকে মান্নান রাসুল আদালতে হাজির হবেন এমন খবরে আদালত চত্বরে নেওয়া হয়ে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 

 আব্দুল মন্নান রাসুল শহরের রোনালসে রোডের মৃত মো. মুজাফফর আলী মিয়ার ছেলে। তিনি জেলা কৃষক লীগের সভাপতি ছিলেন। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্নান রাসুলের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। যার মধ্যে তিনটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনটি মামলার শুনানি আগামী ১৮ মার্চ ধার্য করেছেন আদালত।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আব্দুল মন্নান রাসুল আত্মগোপনে চলে যান। তারপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।এই প্রথম আদালতের হাজিরার মাধ্যমে লোকসমক্ষে দেখা গেল তাকে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted