এন এস আবিদ মাহমুদ,
বিশেষ প্রতিনিধি:
মাদক ছাড়ো খেলা ধরো বই খাতা নিয়ে স্কুলে চলো
এই স্লোগানের আলোকে
জীবননগর কমিউনিটি গ্রুপের পক্ষ থেকে এসএসসি ব্যাচ ভিক্তিক ক্রিকেট টুর্নামেন্ট সিজন- ৩ এর টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ইং এর খেলা ইদের পরের দিন স্হানীয় জীবননগর স্টেডিয়াম মাঠে সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে উক্ত খেলায় অংশগ্রহণ করবে ২০ টি এস.এস.সি ব্যাচের দল।
খেলার নিয়মাবলি হলো...........
১। প্রত্যেক দলকে টুর্নামেন্ট এর এন্ট্রি ফি ২০০০/- টাকা পরিশোধ করতে হবে ১০/০৩/২০২৫ ইং এর মধ্যে নিজ দায়িত্বে অন্যথায় টিম বাতিল বলে গন্য হবে তখন আপনি কাউকে দোষ দিতে পারবেন না বলে জানান।
২।খেলাটি শুধুমাত্র জীবননগর থানার এসএসসি ব্যাচ অনুযায়ী তাদের নিজ নিজ ব্যাচের দলের হয়ে খেলতে পারবে তবে আগের সিজনগুলোতে সে যে দলের হয়ে খেলেছে সেই দলের খেলবে না ।
৩। খেলাটি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মে টি-১০ লীগের মত ১০ ওভারের হবে এবং ৫ জন বোলার বল করতে হবে।
৪।আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।
৫।একব্যাচের খেলায়াড় অন্য ব্যাচে খেলতে পারবে না।
৬। নিজ নিজ দলের ব্যাট নিয়ে আসতে হবে
৭।নিজস্ব জার্সি পরিধান করে মাঠে নামতে হবে এবং জার্সির বাম দিকে জীবননগর কমিউনিটি ফেসবুক পেজ এর লোগো থাকা বাধ্যতামূলক ।
৮।প্রত্যেক খেলোয়াড়দের অবশ্যই জুতা আর জার্সি পরে খেলতে হবে।
৯। প্রত্যেক দলের খেলোয়াড়দের ইদের পরের দিন সকাল ৭ টার মধ্যে মাঠে উপস্থিত হতে হবে যাতে করে মিলনমেলার সার্থকতা পরিপূর্ণ হয় ।
১০।খেলা লটারীর মাধ্যমে হবে এবং সেদিন দলের প্রতিনিধিদের উপস্থিত থাকা বাধ্যতামূলক।
১১।খেলাটি নকআউট সিস্টেমে হবে তবে ১ম রাউন্ডে ২টি গ্রুপে বিভক্ত থাকবে ।
১২।প্রত্যেক খেলার ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দা সিরিজের পুরস্কার থাকবে।
১৩।চ্যাম্পিয়ন ট্রফি ও রানারআপ ট্রফি সহ নগদ অর্থ পুরস্কার থাকবে।
১৩। খেলাটি থ্রি স্টার বলে খেলানো হবে।
১৪। এসএসসি যে সালে দিয়েছে সেই ব্যাচের অথবা পাস করেছে যে সালে সেই সালের ব্যাচে একজন খেলোয়াড় খেলতে পারবে।তবে কেউ জীবননগর এর নাগরিক বা ভোটার হয়ে বাইরে থেকে এসএসসি পরীক্ষা দিলে সে যে সালের এইচএসসি ব্যাচ সেই দলে খেলতে পারবে।
১৫। লটারীতে যার যে সময়ে খেলা পড়বে তাদের সে সময়ে খেলতে হবে।
১৬। যদি কোন খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ থাকে তার এসএসসি সনদ দেখানো লাগবে আর যদি অভিযোগ প্রমানিত হয় তাহলে খেলায় জিতে থাকলেও সেই দলকে টূর্ণামেন্ট থেকে বাতিল বলে গণ্য করা হবে এতে তাদের কোনো অভিযোগ থাকা যাবে না। পরাজিত দলকে জয়ী বলে ঘোষণা করা হবে।
১৭। অনলাইন সনদ ব্যাতিত কোন খেলোয়াড় খেলতে পারবে না।
১৮। দয়া করে সবাই ব্যাচের নাম অনুযায়ী মোবাইল নং এবং রক্তের গ্রুপ টা জমা দিবেন।
বিশেষ দ্রষ্টব্য : অবশ্যই আপনার দলের এন্ট্রি ফি নিজ দায়িত্বে ১০/০৩/ ২০২৫ ইং এর মধ্যে ২০০০/- টাকা টাকা পরিশোধ করতে হবে অন্যথায় দল বাতিল বলে গন্য হবে।
এই টুর্নামেন্টের আয়োজক কমিটির মামুন নিরব আমাদেরকে জানাই ঈদের পরবর্তীতে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ট্যুরে যায়। বেপরোয়া গাড়ির স্পিডের কারণে ফলে বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। তাই আমরা সড়ক দুর্ঘটনা রোধে ঈদ পরবর্তী এসএসসি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকে।