ঢাকা | বঙ্গাব্দ

‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হচ্ছে বাংলাদেশে: খবর টেলিগ্রাফের

  • নিউজ প্রকাশের তারিখ : May 22, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মহিষের মাথায় সোনালি ঢেউখেলানো চুলের জন্য নাম রাখা হয়েছে ‘ডনাল্ড ট্রাম্প’। ক’দিন পর কোরবানির ঈদে মহিষটিকে কোরবানি করা হবে। আর এই বিষয়টিই শিরোনাম হলো আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফে।

প্রেতিবেদনটির শিরোনাম তারা দিয়েছে- বাংলাদেশ টু স্যাক্রিফাইস ‘ডোনাল্ড ট্রাম্প’ দ্য এলবিনো বুল। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে এলবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প’।

টেলিগ্রাফের প্রতিবেদনে লেখা হয়েছে, মহিষটির ওজন ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি) । সামাজিক যোগাযোগমাধ্যমে অদ্ভুত এক তারকায় পরিণত হওয়া তারকা এই মহিষকে দেখতে উৎসুক দর্শনার্থীদের ভিড় যে লেগেই আছে সে খবরও জানিয়েছে টেলিগ্রাফ। আর এই মহিষের ছবিও প্রকাশ করেছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

মহিষটির মালিক ৩৮ বছর বয়সি জিয়া উদ্দিন মৃধা জানান, ঢাকার অদূরে নারায়ণগঞ্জে তার খামারে থাকা ৭০০ কেজি ওজনের মহিষটির এমন অদ্ভুত নামের পেছনে রয়েছে এটির মাথার চুল। তিনি বলেন, ‘মহিষটির অসাধারণ চুলের স্টাইল দেখেই আমার ছোট ভাই এই নাম রেখেছে।’

মৃধা আরও বলেন, মে মাসজুড়ে কৌতূহলী দর্শনার্থীদের ভিড় লেগেই আছে তার খামারে। সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী, আশপাশের মানুষ ও শিশুরা ভিড় করছেন ইন্টারনেটে ভাইরাল হওয়া এ মহিষকে এক নজর দেখতে।

আগামী বৃহস্পতিবার মুসলিমরা তাদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে। এই ঈদে ‘ডনাল্ড ট্রাম্পকেও’ কোরবানি করা হবে।

চার বছর বয়সি এ গবাদিপশুকে এক বছর ধরে লালন-পালন করছেন জিয়া উদ্দিন। তিনি বলেন, ‘আমি ডনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা—ত্যাগ স্বীকার করা।


নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স