ঢাকা | বঙ্গাব্দ

শিশু রামিসা হত্যা মামলায় পরিবারের পক্ষে লড়বেন অ্যাডভোকেট শিশির মনির

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে তিনি ভুক্তভোগী পরিবারের পক্ষে আইনি লড়াই পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে আটটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে অ্যাডভোকেট শিশির মনির লেখেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই পৈশাতিক ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ইতিমধ্যে ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি সোহেল রানা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটিকে আইনি সহায়তা দিতে এগিয়ে এলেন এই জ্যেষ্ঠ আইনজীবী।


নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স