ঢাকা | বঙ্গাব্দ

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
ছবি ও তথ্য সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি ও তথ্য সংগৃহীত
ad728
বুধবার (২০ মে) রাত ৯টার দিকে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে রাত ৮টার দিকে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসী এ সময় কান্নায় ভেঙে পড়েন। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত রামিসা উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ভবনের পাশের ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়।

আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে সোহেল জানান-মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে রামিসা ঘর থেকে বের হলে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভেতরে নিয়ে যায়। এরপর বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সোহেল। এতে জ্ঞান হারায় ছোট্ট রামিসা।



নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স