ঢাকা | বঙ্গাব্দ

বানারীপাড়ায় স্কুলছাত্রী নিখোঁজ: অপহরণ নাকি প্রেমের টান? তদন্তে পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
অলিউল্লাহ নিজস্ব প্রতিবেদক ছবির ক্যাপশন: অলিউল্লাহ নিজস্ব প্রতিবেদক
ad728
অলিউল্লাহ, বানারীপাড়া (বরিশাল) | ২০ মে, ২০২৬

বরিশালের বানারীপাড়া উপজেলায় মোসাম্মৎ নাজিয়া (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার এলাকা থেকে সে নিখোঁজ হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিখোঁজ নাজিয়া উপজেলার বলদিয়া-মলুহার মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। পরিবার জানায়, মঙ্গলবার বিদ্যালয়ে তার ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সকালে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হলেও পরে জানা যায়, নাজিয়া বিদ্যালয়ে পৌঁছায়নি।

এ ঘটনায় নাজিয়ার বাবা মো. নজরুল ইসলাম বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি নম্বর- ৮৮৬; তারিখ: ১৯/০৫/২০২৬।
নিখোঁজ নাজিয়ার পিতার নাম মো. নজরুল ইসলাম এবং মাতার নাম মোসা. তানিয়া। তাদের বাড়ি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমরেরপাড় এলাকায়। নাজিয়ার গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন প্রায় ৫৫ কেজি।

পরিবারের দাবি, বিদ্যালয়ের সামনে কিংবা আশপাশের কোনো স্থান থেকেই নাজিয়া নিখোঁজ হয়ে থাকতে পারে। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।

এদিকে ঘটনাটির তদন্ত ও স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে ভিন্ন তথ্যও পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রের দাবি, নিখোঁজ হওয়ার পেছনে কোনো অপহরণ বা দুর্ঘটনা নয়; বরং দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জের থাকতে পারে। এলাকায় জোর গুঞ্জন রয়েছে, ভালোবাসার মানুষটির হাত ধরেই নাজিয়া স্বেচ্ছায় বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের জিডি পাওয়ার পর থেকেই পুলিশ মেয়েটিকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে। ঘটনাটি প্রেমঘটিত কারণে স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নাজিয়াকে উদ্ধারের পরই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান পেলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ অথবা নিকটস্থ থানা পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৭৪০৯৮৯০০০ (পিতা)

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স