ঢাকা | বঙ্গাব্দ

বানারীপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মাদক কারবারি ‘ল্যাংটা সোহেল’ আটক

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
বানারীপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মাদক কারবারি ‘ল্যাংটা সোহেল’ আটক, উদ্ধার ৭৬ পিস ইয়াবা

অলিউল্লাহ , বানারীপাড়া,  প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলা জুড়ে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। বিশেষ অভিযানে কথিত শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে “ল্যাংটা সোহেল” (৪৫) কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এসময় তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত আনুমানিক ৪টা ৫০ মিনিটে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন এর মহিষাপোতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আঃ বারেকের নেতৃত্বে পুলিশের একটি দল সোহেলের বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তিনি। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে বানারীপাড়াসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ করে আসছিলেন সোহেল। তার বিরুদ্ধে অস্ত্র, নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৪টি মামলা রয়েছে বলে জানা গেছে। এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, তার মাদক কারবারের কারণে এলাকার কিশোর ও যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছিল। তার গ্রেপ্তারের খবরে মহিষাপোতাসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের প্রশংসা করেন।
বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, আটক সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।”
এদিকে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সক্রিয় অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধেও নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স