প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2025 ইং
গফরগাঁওয়ে পরীক্ষায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষকের অব্যাহতি
ইফতে খায়রুল আলম সজিব, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মে) গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান গফরগাঁও মহিলা কলেজ কেন্দ্রে ট্রেড ২য় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বন করার দায়ে তিনটি কক্ষ থেকে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত শিক্ষার্থীদের কাছে মোবাইল সেট ও গাইড বই পাওয়া গিয়েছে।
অপর দিকে জেএম কামিল মাদ্রাসা কেন্দ্রে মোবাইল ফোন রাখায় ২ জন কক্ষ প্রত্যবেক্ষককে তাৎক্ষণিকভাবে পরীক্ষার দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়াও ইসলামিয়া সরকারি স্কুল কেন্দ্রে মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফোন রাখা এবং বোর্ডের নীতিমালা ভঙ্গ করে নিজের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও পরীক্ষায় দায়িত্ব পালন করায় পরীক্ষার দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়ছে।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন জানান পরীক্ষায় কোন রূপ অসদুপায় অবলম্বন না করার জন্য অভিভাবকদের সহযোগিতা চাই। নকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসন গফরগাঁও এর 'জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24