প্রিন্ট এর তারিখঃ Aug 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2025 ইং
নৌবাহিনীর জাহাজে দেশে ফিরল মায়ানমারে আটকে পড়া বাংলাদেশী নাগরিক
আমিনুল ইসলাম ফাহিম টেক, স্টাফ রিপোর্ট:
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শেষে বাংলাদেশ হতে মায়ানমারে প্রেরিত ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল নিয়ে বাংলাদেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ 'বানৌজা সমুদ্র অভিযান'।
তবে শুধু ত্রাণ ও উদ্ধারকারী নয়, নৌবাহিনী জাহাজে করে দেশের মাটিতে ফিরেছে মায়ানমারে বিভিন্ন সময় আটকে পড়া ২০ জন বাংলাদেশী নাগরিক। তারা প্রায় ০২ বছর যাবৎ মানব পাচারের শিকার হয়ে মায়ানমারে আটক ছিল। জানা যায়, উন্নত রাষ্ট্রে প্রেরণ ও চাকরির প্রলোভনে পাচারকারী চক্রের কবলে পড়ে তারা মায়ানমারে গমন করে।অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটককৃত আঠারো বছরের কম বয়সী তরুণদের কিশোর সংশোধনাগারে রাখা হয়।
আটকে পড়ার পর থেকে তাদেরকে দেশে ফেরত আনার ব্যাপারে প্রচেষ্টা চলমান ছিল। মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মায়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সে দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আরো দৃঢ় হয় দুই দেশের সম্পর্ক এবং ঘরে ফেরে ঘর ছাড়া মানুষগুলো। নৌবাহিনীর জাহাজে করে দেশে ফিরে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন এই ২০ জন বাঙালি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24