প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
নেছারবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড

নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারের মাছ বাজার সংলগ্ন রশিপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় ইতোমধ্যে প্রায় ১৩-১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের
একাধিক ইউনিট। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীও আগুন নেভাতে সহযোগিতা করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24